1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে 'অনলাইন সাংবাদিকতাঃ গণমানুষের প্রত্যাশা' শীর্ষক আলোচনা সভা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে ‘অনলাইন সাংবাদিকতাঃ গণমানুষের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৬৬১ বার

প্রেস বিজ্ঞপ্তিঃ

ঈদগাঁওতে দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার উদ্যোগে “অনলাইন সাংবাদিকতাঃ গণমানুষের প্রত্যাশা” শীর্ষক আলোচনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ ই আগষ্ট বিকেল সাড়ে তিনটায় বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংগঠনের জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ওসমান গণি ইলির পরিচালনায় ও স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি মোঃ তৈয়ব জালাল। আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্যে রাখেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব ছব্বির আহমদ এম, এ, প্রাক্তন ছাত্র পরিষদ ১৯৯০ ব্যাচ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ইয়াসির পারভেজ চৌধুরী, সৌদি আরবের মক্কা মহানগর বঙ্গবন্ধুুু পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদ আবু সাঈদ সবুজ, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক সেক্রেটারি মুফিজুর রহমান মুফিজ, সেচ্ছাসেবক লীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির খাঁন, মিডল কক্স ইউনাইটেড সভাপতি ও লেখক কাফি আনোয়ার, সিনিয়র গণমাধ্যমকর্মী নুরুল আমিন হেলালী। উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু তৈয়ব চৌং, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ সম্পাদক হাসান তারেক, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান আজাদ, মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁও থানা সভাপতি শেফাইল উদ্দিন, সাধারন সম্পাদক এম, আবু হেনা সাগর, গনমাধ্যমকর্মী মনছুর আলম, মফিজুল ইসলাম মফি, মোজাম্মেল হক, নাছির উদ্দিন পিন্টু, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের সদস্য কাউছার উদ্দিন শরীফ। মোনাজাত পরিচালনা করেন দৈনিক হিমছড়ি পরিচালনাাা পর্ষদের বর্তমান নীতিনির্ধারক এইচ, এন, আলম। আরো উপস্থিত ছিলেন ব্লাড ডোনারকর্মী আরাফাত সানী, রিফাতসহ আরো অনেকে। পরে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net