1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে গলায় ফাঁস লাগিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদগাঁহতে গলায় ফাঁস লাগিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৬৮৮ বার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার সদরের ঈদগাঁহতে গলায় ফাঁস লাগিয়ে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে ।

১৯ আগষ্ট দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে।
সে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকার মনির আহমদ (প্রকাশ পাকি কোম্পানি)র ছেলে মো: রাশেদ (২২) বলে জানাগেছে।

জানাযায়, রাশেদ দীর্ঘদিন ধরে ঈদগাঁহ বাস-স্টেশনে শেরাটন হোটেল নামক একটি প্রতিষ্ঠান নিয়ে ব্যবসারত ছিলেন।

ঘটনারদিন হঠাৎ সে ১১ টায় হোটেল থেকে বাসায় চলে আসার পরে তার রুমে ঢুকে পড়ে। সাড়ে বারোটা পর্যন্ত দরজা বন্ধ করে রাখলে বাড়ির অন্য সদস্যরা তাকে ডাকার চেষ্টা করেও কোন উত্তর না পাওয়ায় দরজা খুলে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।

পরে তাকে ঈদগাঁহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় মেম্বার আবুবকর ছিদ্দিক বান্ডি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আত্মহত্যা করা রাশেদ খুবই ভাল ছেলে, কারো সাথে তার কোনো ধরনের শত্রুতা ছিলনা। তার আত্মহত্যার বিষয়টি খুবই দুঃখজনক।

ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আসাদুজ্জামান বলেন, বিষয়টি প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে জানতে পেরেছি। নিহতের পরিবার লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net