1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার সদর থানার নতুন ওসি খায়রুজ্জামান, তদন্ত ওসি মাসুম খান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

কক্সবাজার সদর থানার নতুন ওসি খায়রুজ্জামান, তদন্ত ওসি মাসুম খান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৭৩১ বার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে নিযুক্ত হয়েছেন বর্তমান ওসি (তদন্ত) খায়রুজ্জামান।

একই সাথে পদোন্নতি পেয়ে ওসি (তদন্ত) হয়েছেন বর্তমান ওসি (অপারেশন)। অন্যদিকে নতুন ওসি হিসেবে নিযুক্ত হয়েছেন অপারেশন মিজানুর রহমান।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায় , সোমবার দুপুরে পুলিশের এক আদেশে তাদের নিযুক্ত করা হয়েছে।
সম্প্রতি থানা হাজতে এক আসামী মৃত্যুর ঘটনায় বরখাস্ত হন শাহজাহান কবির।
এরপর থেকে খাইরুজ্জামান ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, খাইরুজামান বেশ কিছু দিন ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রে (বর্তমান থানা) ইনচার্জের দায়িত্ব পালন করেছিলেন। পরে পদোন্নতি পেয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) হন।
সম্প্রতি থানা হাজতে এক আসামীর মৃত্যুর ঘটনায় বরখাস্ত হন শাহজাহান কবির। তাই শূন্য পদে নতুন প্রক্রিয়ায় শাহজাহান কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন খাইরুজ্জামান।

নবনিযুক্ত মাসুম খাঁন জেলা ডিবি পুলিশে বেশ কিছুদিন পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সেখান থেকে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) নিযুক্ত হন। বর্তমান ওসি (তদন্ত) পূর্ণ ওসি হলে তার স্থলাভিষিক্ত হন মাসুম খাঁন।

অন্যদিকে নবনিযুক্ত ওসি (অপারেশন) বেশ কিছুদিন রামু থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সেখান বদলী হয়ে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকেই তাকে এবার সদর মডেল থানার ওসি (অপারেশন) হিসেবে পদায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net