ঢাকা   ০৫:০১:৪৫ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জের ইটনায় নৌকাডুবিতে নিখোঁজ এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৭৫৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ইটনায় ঢেউয়ের তোড়ে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা ডুবে নিখোঁজ হওয়ার পরদিন সুমাইয়া (১৮) নামে এক নববধূ, হীরামনি (৫) নামে এক শিশু ও হাসান আলী (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকালে উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকার ধনু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার পর সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে একে একে এই তিনজনের লাশ উদ্ধার করে স্থানীয় ডুবুরিদল।

মর্মান্তিক এই নৌদুর্ঘটনায় নিহত তিনজনই উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাওরা গ্রামের বাসিন্দা ও এক পরিবারের সদস্য।

এর মধ্যে নিহত হাসান আলী মাওরা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। পরিবারের বাকি দুইজনের মধ্যে নিহত নববধূ সুমাইয়া নিহত হাসান আলীর নাতি মো. মোখলেস মিয়ার স্ত্রী আর শিশু হীরামনি নিহত হাসান আলীর বড় মেয়ে নূরুন্নাহারের মেয়ে। হীরামনির বাবার নাম বরজু মিয়া।

অন্যদিকে সুমাইয়া পার্শ্ববর্তী কুর্শি গ্রামের খোকন মিয়ার মেয়ে। মাত্র মাস দেড়েক আগে মোখলেস মিয়ার সাথে সুমাইয়ার বিয়ে হয়।

নিহত হাসান আলীর ছেলে মো. খোকন মিয়া জানান, ঈদের পরদিন রোববার (২ আগস্ট) দুপুরের দিকে ১২ জন আত্মীয়স্বজনসহ তার বাবা হাসান আলী একটি ইঞ্জিনচালিত ছোট্ট নৌকা নিয়ে মাওরা গ্রাম থেকে পাশের কুর্শি গ্রামে মেয়ে সামসুন্নাহারের বাড়িতে যান।

সেখান থেকে বিকালে ফেরার সময় সাড়ে ৫টার দিকে বাড়ির কাছাকাছি এসে ঝড়োবাতাসে ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়।

এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও হাসান আলী, তার নাতবৌ সুমাইয়া ও নাতিন হীরামনি পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও ওইদিন আর তাদের কোন সন্ধান করতে পারেননি।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর পারিবারিকভাবে বেলা ১১টার দিকে এক সঙ্গেই তিনজনের দাফন সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি