ঢাকা   ০৫:৩১:০০ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

চুনারুঘাটে ২৫ কেজি গাঁজাসহ পিক-আপ ভ্যান আটক করেছে থানা পুলিশ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৫৮৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হবিগঞ্জ চুনারুঘাটে ২৫কেজি গাঁজা সহ পিক-আপ ভ্যান আটক করেছে থানা-পুলিশ।

আজ (২৩ আগস্ট) রোববার ভোরে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই মুসলিম উদ্দিন, এএসআই আওলাদ মিয়া সহ একদল পুলিশ অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ ২৫কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদ পেয়ে গাঁজা আটক করার জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসানো হয়। পুলিশের চেকপোস্ট দেখে থানার সংলগ্ন রামশ্রী রাস্তার সামানে থেকে ডিআই পিকআপ গাড়ীটি ফেলে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এসময় গাড়ী তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে থানা-পুলিশ।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, চলমান মাদক বিরোধী অভিযানের প্রেক্ষিতে আমরা গোপন সংবাদ পেয়ে পিক-আপসহ ২৫ কেজি গাঁজা আটক করেছি। বিশ্বস্ত তথ্যানুযায়ী কুখ্যাত মাদক ব্যবসায়ী নুর আলী, খায়ের মিয়া ও কামাল মিয়া গাঁজা পাচার করার জন্য পরিবহন করে নিয়ে যাচ্ছিল, অভিযান চালিয়ে আমরা গাঁজাসহ পিক-আপ জব্দ করেছি। ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি