1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা-৫ আসন বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ডেমরায় বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

ঢাকা-৫ আসন বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ডেমরায় বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৮২৮ বার

মোঃ বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ডেমরায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা সজল। শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ নম্বর ওয়ার্ডের বন্যাকবলিত এলাকায় প্রায় ১ হাজার পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। তিনি ঢাকা-৫ উপ-নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ডিএসসিসির ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল ও কৌশিক আহমেদ জসিম, ডেমরা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি ফাইজুল হক মৃধা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সুমন ও এরশাদ আলম ইসু প্রমূখ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ঢাকা-৫ উপ-নির্বাচনের মনোনায়ন প্রত্যাশি মশিউর রহমান মোল্লা সজল বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে বন্যাকবলিত অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবাইকে তার নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি যে স্বপ্ন দেখতেন সেটা পুরণ হলেই তার আত্মা শান্তি পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net