1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁয় পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৮০১ বার

কাজী কামাল হোসেন,নওগাঁঃ
নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও নেশা জাতীয় ইনজেকশনসহ (অ্যাম্পুল) ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার সকালে জেলার মহাদেবপুর ও সদর উপজেলায় পৃথক তিনটি অভিযানে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৮আগস্ট) দুপুর ২টায় নওগাঁ ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার এসব তথ্য জানান। এ সময় নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহসিন রেজা ও মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

রকিবুল আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৯টার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের গণি ফিলিং স্টেশনের কাছে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নওগাঁ সদর উপজেলার একড়াপাড়া গ্রামের মুক্তার হোসেন (২৭) ও বরগুনা সদর উপজেলার বালিয়াতলী গ্রামের পুনু হাওলাদার (৩২)।

সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে ৫ গ্রাম হেরোইনসহ বোয়ালিয়া গ্রামের মইন উদ্দিন (৫৫) ও আব্দুল কুদ্দুস (৫৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

এছাড়া বোয়ালিয়া স্কুলপাড়া এলাকা থেকে হেরোইন সেবনরত অবস্থায় রফিকুল ইসলাম (৩৫) এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রাজশাহী-নওগাঁ সড়কের নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের আরেক অভিযানে ১৫০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ (অ্যাম্পুল) মোমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। মোমিনুল ইসলাম মহাদেবপুর উপজেলার স্বরস্বতীপুর গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশের ওসি কে এম সামসুদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানা ও মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net