1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর মেঘনায় নৌকা ভ্রমণে মারামারিতে ১ স্কুলছাত্র নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

নরসিংদীর মেঘনায় নৌকা ভ্রমণে মারামারিতে ১ স্কুলছাত্র নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৭৯৩ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : ঈদ উপলক্ষে মেঘনা নদীতে নৌ-ভ্রমণে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে অনিক মিয়া নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার নাগরিয়াকান্দিস্থ শেখ হাসিনা সেতুর নিচে এই ঘটনা ঘটে।

নিহত কিশোর অনিক (১৫) সদর উপজেলার কালাইগোবিন্দপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে ও সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। শহিদুল্লাহ মিয়া সপরিবারে নরসিংদী শহরের সাটিরপাড়া মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করেন।

নিহতের মামা সবুজ মিয়া জানান, ঈদ উপলক্ষে মেঘনা নদীতে নৌ-ভ্রমণে যায় অনিকসহ অন্য সঙ্গীরা। ফেরার পথে অপর একটি নৌকার লোকজনের সঙ্গে কাঁদা ছোঁড়াছুঁড়ি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। দুটি নৌকা নাগরিয়াকান্দিস্থ শেখ হাসিনা সেতুর নিচে পৌঁছালে দুই পক্ষই লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় একপক্ষ অনিকের মাথায় আঘাত করে এবং নৌকা থেকে পানিতে ফেলে দেয়। উপস্থিত লোকজন প্রায় ৩০ মিনিট খোঁজ করার পর অনিকের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইয়াসিন সরকার নামে একজনের পোস্ট করা ভিডিওতে দেখা যায় দুই পক্ষই লাঠি, বাঁশ ও কাঠ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এসময় এক কিশোরের মাথায় কাঠ দিয়ে আঘাত করতে দেখা যায়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও পারিপার্শ্বিক ঘটনা বিশ্লেষণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net