ঢাকা   ০৭:৪৭:৪৯ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

নাইক্ষ্যংছড়ির বাইশারী ছাত্রলীগে শৃঙ্খলা ভঙ্গকারীদের সতর্কতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৭৩৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রেস বিজ্ঞপ্তিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকীতে ছাত্রলীগের নাম ভাঙিয়ে কর্মসূচী পালনের অভিযোগ এনেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।

আজ বুধবার (১৯আগষ্ট) সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে তাঁরা বলেন, ইউনিয়ন ছাত্রলীগের কয়েকজন দায়িত্বশীল নেতা ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীর শোক র্যালীর পরিবর্তে অছাত্র, ছাত্রদল, ছাত্রশিবির সমর্থক রাবার বাগানের শ্রমিকদের নিয়ে বাজারে আনন্দ মিছিল করেছে এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

সংগঠন বিরোধী উক্ত বিষয়ে ফেইসবুক ও মিডিয়ায় সচিত্র সংবাদ প্রকাশ হওয়ার পর জেলা, উপজেলা ও ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।

ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ আরো জানান, বাজারে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতি রয়েছে। সেখানে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করলেও ছাত্রলীগের দায়িত্বশীল কয়েকজন মিলে স্কুল মাঠে বেঞ্চে বঙ্গবন্ধুর ছবিতে পাল্টা শ্রদ্ধা নিবেদন করে, যেটি সরাসরি সংগঠনের শৃংখলাবিরোধী।

এই অবস্থায় বাইশারী ইউনিয়ন, ওয়ার্ড, কলেজ, স্কুল, মাদরাসায় পদধারী কেউ পুনরায় সাংগঠনিক শৃংখলাবিরোধী কর্মকান্ডে জড়িত হলে সাংগঠনিকভাবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ছাত্রলীগের কোন পদপদবীতে না থেকে কেউ ছাত্রলীগের নাম ভাঙ্গালে সংশ্লিষ্টদের আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ এবং তাদের কর্মকান্ডের জন্য ছাত্রলীগ দায়ী থাকবে না।

সাংবাদিকদের পাঠানো ওই প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাইশারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ছালেহ নুর করিম রিপন ও সাধারণ সম্পাদক হ্লাথোয়াইচিং মার্মা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি