1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে মেটুয়া সমাজকল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ঃ সভাপতি অ্যাডঃ মাঈন, সম্পাদক মুহিব্বুল্লাহ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

নাঙ্গলকোটে মেটুয়া সমাজকল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ঃ সভাপতি অ্যাডঃ মাঈন, সম্পাদক মুহিব্বুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৩০৯ বার

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের মেটুয়া গ্রামের বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেটুয়া সমাজকল্যাণ পরিষদে’র ৬৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা দেয়া হয়েছে।

এতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মাঈন উদ্দীন’কে সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুহিব্বুল্লাহ আল হুসাইনী’কে সাধারণ সম্পাদক করে এই কমিটি চূড়ান্ত করা হয়।

সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোট ও সম্মিলিত বিবেচনায় এই নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি শাহপরান, সিনিয়র সাধারণ সম্পাদক শাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, প্রচার সম্পাদক সামছুজ্জামান, সহ-প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক মাহবুবুল আলম ও ১নং সদস্য আবদুল্লাহ আল মামুন’সহ মোট ৬৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে, গত চার বছর ধরে কৌশলগত কারণে কমিটি বিহীন সংগঠন পরিচালিত হয়। যার মাধ্যমে দুই ঈদে গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, শীতের সময় শীতবস্ত্র বিতরণ, দূর্যোগ তথা করোনা ও বন্যাকালীন সময়ে ত্রাণ বিতরণ, গরীব অসহায় ব্যক্তির বসত ঘর নির্মাণ, অস্বচ্ছল ও চিকিৎসাহীনকে অর্থ সহযোগিতা, ব্লাড ডোনেশন ব্যবস্থা, বার্ষিক মাহফিলের মতো অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই সামাজিক সংগঠন চমক দেখায়। যার ধারাবাহিকতায় আগামীর দিনগুলোতেও ভালো কিছু করার আশ্বাস দেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net