1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষ, ভাংচুর, নিয়ন্ত্রণে পুলিশের গুলিবর্ষন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাগুরায় তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষ, ভাংচুর, নিয়ন্ত্রণে পুলিশের গুলিবর্ষন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৬৯১ বার

মোঃসাইফুল্লাহঃ মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের বড়জোকা- মনিরামপুর গ্রামে বেগুন ক্ষেতে বিষ দিয়ে হাঁস মুরগি মারার এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ও সামাজিক দুই পক্ষের পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ৬ আগষ্ট বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মনিরামপুর বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সমর্থকের সঙ্গে সাবেক মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক রাজার সমর্থকদের সাথে এই সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে ১টি বসতবাড়ি সহ মনিরামপুর বাজারের ৫টি দোকান ভাংচুর হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , বৃহস্পতিবার সকালে মনিরামপুর গ্রামের নাজমুল শেখ (২৮) তার বেগুন চাষের জমিতে পোকামাকড় মারার জন্য কীটনাশক প্রয়োগ করে। পরে ওই জমিতে একই গ্রামের জহুর শেখের (৫০) বাড়ির হাঁস-মুরগি গেলে বিষের কারনে কয়েকটি হাঁস ও মুরগি মারা যায়। এসময় দুই পরিবারের মাঝে এই ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। পরে সন্ধ্যার সময় তারা বাজারে আসলে ওই একই ঘটনার জের ধরে কথা কাটাকাটি হলে শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ।

এ সময় নাজমুলের লোকসহ স্থানীয় রব্বানী মেম্বার ও রাজা গ্রুপের সমর্থকরা বিরোধী পক্ষ জহুর শেখসহ স্থানীয় আলফাজ মাতবব্বর ও চেয়ারম্যান মহব্বত আলীর সমর্থকদের দোকানপাট ও বাড়িঘর ভাংচুর করে বলে জানা যায়। পরে মূর্হুতের মধ্যে দুপক্ষের লোকজন বাজারের মধ্যে ঢাল সড়কি ও ইটপাটকেল নিয়ে সংঘাতে জড়িয়ে পড়লে রাজার সমর্থকরা দোকানপাট ও বাড়িঘরে ভাংচুর চালায় বলে অভিযোগ পাওয়া যায়। এসময় নূর ইসলাম নামে এক ব্যাক্তিকে মেরে গুরুতর আহত করে তারা।
এসব ঘটনার ব্যাপারে মাগুরার শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বিশারুল ইসলাম জানান, উক্ত ঘটনায় পরিস্থিতি ভয়াবহতার দিকে গেলে পুলিশ ১৫ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইন্সপেক্টর বিশারুল আরো জানান, ঘটনাস্থল থেকে মারামারির সরম্জামাদী উদ্ধার করাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ দিকে আজ ৭ আগষ্ট২০২০ শুক্রবার দুপুরে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নুল আবেদিন মোবাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সেখানে বড় ধরনের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখান থেকে দেশীয় অস্ত্র শস্ত্রসহ ৮ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net