1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ৪০ স্কুলছাত্রী পেল বাইসাইকেল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

মাগুরায় ৪০ স্কুলছাত্রী পেল বাইসাইকেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৭৭৪ বার

মােঃ সাইফুল্লাহঃ মাগুরায় ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর ৪০ স্কুলছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হয়েছে। এ ছাড়া ১৩১ জন ছাত্র-ছাত্রীকে মাথাপিছু দেড় হাজার টাকা হারে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। ১০টি ভূমিহীন পরিবারকে নির্মাণ করে দেওয়া হয়েছে বসতঘর।

ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় তাদেরকে এ সুবিধা দেওয়া হয়েছে বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান।

গতকাল মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল ফকির, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ব্যাপকভবে কাজ করছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের অগ্রসর জনগোষ্ঠীর এক কাতারে নিয়ে আসার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট সব দপ্তর। যার সুফল ইতিমধ্যে ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠী পেতে শুরু করছে।পরিশেষে তিনি প্রধানমন্ত্রীর জন্য বিশেষ ভাবে দোয়া চেয়ে তাঁর বক্তব্য শেষ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net