ঢাকা   ০৮:১৮:৩০ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

রাউজানে বঙ্গমাতার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩০০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি :

রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৮ আগস্ট রোববার সকালে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ সভাপতি কাজী ইকবাল, কামরুল হাসান বাহাদুর,শাহ আলম চৌধুরী, ইরফান আহমেদ চৌধুরী,শাহজাহান ইকবাল, রাউজান পৌর প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ,আওয়ামীলীগ নেতা জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা,জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট দীপক দত্ত, চেয়ারম্যান বি এম জসিম উদ্দীন হিরু, সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল,পৌর কাউন্সিলর শওকত হাসান,পৌর আওয়ামীলীগ নেতা তসলিম উদ্দীন, মুছা আলম খান চৌধুরী, আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন,যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী হাসান,হাসান মোহাম্মদ রাসেল,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু,যুবলীগ নেতা আবু ছালেক,সাবের হোসেন, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, তানভীর চৌধুরী, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দীন জামাল চিশতি, মোঃ এরশাদ, তৌহিদ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ বোরহান উদ্দিন আল কাদেরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি