1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত- ৪জন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত- ৪জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৭০৩ বার

আশিক এলাহী,রাঙ্গুনিয়া চট্টগ্রাম:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যাত্রীবাহী সিএনজি ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজারস্থ ওয়াসার পশ্চিম পাশে সিএনজি ও টমটমের এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে রাঙ্গুনিয়ার উদ্দেশে একটি যাত্রীবাহী সিএনজি আসে। সিএনজিটি শান্তিরহাট ওয়াসার পশ্চিম পাশে কাপ্তাই সড়ক দিয়ে আসলে বিপরীত দিক থেকে একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজি ও টমটমের ড্রাইভার এবং সিএনজির পাশে থাকা দুইজন যাত্রীসহ সর্বমোট চারজন আহত হয়।

আহতদের দ্রুত সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং পরে তাদেরকে রাঙ্গুনিয়া বন্ধু মহল ফ্রী এম্বুলেন্স সার্ভিস সেবার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ছাড়াও গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে বাড়ি গোছরা, ইছাখালী ও রাউজানের নোয়াপাড়া বলে জানান।

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক পিরথি রাজ জানান, গুরুতর আহত হাওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net