1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাষ্ট্রীয়ভাবে ‘এ’ ক্যাটাগরি জেলার মর্যাদা পেল কিশোরগঞ্জ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

রাষ্ট্রীয়ভাবে ‘এ’ ক্যাটাগরি জেলার মর্যাদা পেল কিশোরগঞ্জ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৫০১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

নতুন নতুন উপজেলা সৃষ্টির পর দেশের জেলাগুলোর নতুন শ্রেণি বিভাগ বা ক্যাটাগরি হালনাগাদ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ গত ৬ আগস্ট ৬৪ জেলার হালনাগাদ শ্রেণি বিভাগ করে পরিপত্র জারি করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আট বা এর বেশি উপজেলা থাকা জেলাকে ‘এ’, পাঁচ থেকে সাতটি উপজেলা থাকা জেলাকে ‘বি’ এবং পাঁচটির কম উপজেলা থাকা জেলাকে ‘সি’ শ্রেণির উপজেলার মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়া অবস্থানগত কারণে বেশি গুরুত্ববহ জেলাকে ‘বিশেষ ক্যাটাগরি’র অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশেষ ক্যাটাগরি’র ছয়টি, ‘এ’ ক্যাটাগরিতে ২৬টি, ‘বি’ ক্যাটাগরিতে ২৬টি এবং ‘সি’ ক্যাটাগরিতে ৬টি জেলা পড়েছে। ‘এ’ ক্যাটাগরির ২৬টি জেলার মধ্যে কিশোরগঞ্জ জেলা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা জানান, আগে জেলার শ্রেণি এক জায়গায় এ রকম আদেশ ছিল না। পরিপত্রের মাধ্যমে জেলাগুলোকে একত্রিত করে দেওয়া হয়েছে। নতুন নতুন উপজেলা সৃষ্টি হওয়ায় কোনো কোনো জেলার ক্যাটাগরি পরিবর্তন হয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী জেলাগুলোতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, সরকারি ত্রাণ বরাদ্দ এবং সরকারি দফতরগুলোতে জনবল নিয়োগ দেওয়া হয়।

ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের ঢাকা ও গাজীপুর জেলা বিশেষ ক্যাটাগরির মধ্যে পড়েছে। এ দুই জেলায় পাঁচটি করে উপজেলা রয়েছে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ফরিদপুর ‘এ’ শ্রেণিতে পড়েছে।

মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও রাজবাড়ী ‘বি’ শ্রেণিতে রয়েছে। মাদারীপুর ‘সি’ শ্রেণিতে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net