1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে স্ত্রীর পরকীয়ার বলি মাইক্রোবাস চালক বেলাল হোসেন : লালমনিরহাট পুলিশের প্রেস ব্রিফিং - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক 

লালমনিরহাটে স্ত্রীর পরকীয়ার বলি মাইক্রোবাস চালক বেলাল হোসেন : লালমনিরহাট পুলিশের প্রেস ব্রিফিং

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৫৯৬ বার

স্টাফ রিপোটারঃ
স্ত্রীর পরকীয়ার বলি হলো মাইক্রোবাস চালক স্বামী বেলাল হোসেন (২৯)। হত্যার অভিযোগে নববধূ স্ত্রী লাবনী বেগম (২১) কে আটকের ৩দিন পর তার দেওয়া তথ্যের সূত্র ধরে তারই দুলাভাই আলমগীর হোসেন (৩০) কে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।

গতকাল সোমবার ৩ আগস্ট রাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলমগীর হোসেন পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

নববধূ লাবনী বেগম লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বৈরাগিকামার গ্রামের বাসিন্দা। আর নিহত বেলাল হোসেন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়ীভাঙ্গা গ্রামের মোহাম্মদ আবুল কালাম আজাদের পুত্র। পেশায় বেলাল হোসেন মাইক্রোবাসের চালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৪ জুন লাবনী বেগমের সঙ্গে বিয়ে হয় মাইক্রোবাস চালক বেলাল হোসেনের। বিয়ের এক মাস না পেরুতেই গত ২৫ জুলাই বেলাল হোসেন নিখোঁজ হন।

এরপর ২৭ জুলাই আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী গ্রামস্থ লালমনিরহাট হতে বুড়িমারী গামী পাকা রাস্তার একটি পাট ক্ষেতে পানিতে ভাসমান অবস্থায় বেলাল হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ।

এ ঘটনায় নিহতের মাতা জরিনা বেগম বাদী হয়ে আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ২৯ ধারা ৩০/২০১/৩৪ তারিখ ২৮/০৭/২০২০।

মামলার পর পুলিশ নিহত মাইক্রোবাস চালক বেলাল হোসেনের স্ত্রী লাবনী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আদিতমারী থানায় নিয়ে আসে। পরে তারই দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল আসামী লাবনী বেগমের দুলাভাই আলমগীর হোসেনকে গত সোমবার ৩ আগস্ট রাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, শুক্রবার নিহতের স্ত্রী লাবনী বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।
লাবনী বেগম স্বীকার করেন, বিয়ের আগে থেকেই তার দুলাভাইয়ের সঙ্গে অবৈধ দৈহিক সম্পর্ক ছিল। বেলাল হোসেনের সঙ্গে তার বিয়ে হওয়ায় দুলাভাই আলমগীর হোসেন ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ডটি ঘটায়। গ্রেফতার আলমগীর হোসনকে নিয়ে গত সোমবার ৩ আগস্ট রাতেই পুলিশ ঘটনাস্থলের অদূরে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি-না সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ঘটনার বিস্তারিত তুলে ধরে মঙ্গলবার ৪ আগস্ট লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সেখানে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net