1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলার দুই অসহায় শিক্ষার্থীর পাশে এস.এস.সি ২০০০ ব্যাচ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরণখোলার দুই অসহায় শিক্ষার্থীর পাশে এস.এস.সি ২০০০ ব্যাচ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৭১৫ বার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
বাগেরহাটের শরণখোলায় জিপিএ ৫ প্রাপ্ত অসহায় দুই শিক্ষার্থীকে প্রথম বর্ষের বই ক্রয় ও কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রায়েন্দা পাইলট হাইস্কুলের এসএসসি ব্যাচ ২০০০ এর উদ্যেগে শুক্রবার বিকাল ৫টায় শরণখোলা প্রেসক্লাবে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে দুই শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ৫হাজার টাকা করে অার্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুলতান আহমেদ গাজী, ক্রীড়া শিক্ষক বদিউজ্জামান বাদল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিদুল ইসলাম, এস.এস.সি ২০০০ ব্যাচের শিক্ষার্থী হাফিজুর রহমান রাজিব, রবিউল কাওসার, মাসুম বিল্লাহ, এ.জেড.এম সোহেল আহমেদ, রতন কর্মকার।
উল্লেখ্য, “অর্থাভাবে মেধাবী ছাত্র শাকিল ও শুভ মিস্ত্রীর উচ্চ শিক্ষা অনিশ্চিত” শিরোনামে “অপরাধ.কম” সহ বিভিন্ন অনলাইন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এস.এস.সি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের দৃষ্টি গোচর হলে রায়েন্দা মডেল সরকারী পাইলট হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে A+ প্রাপ্ত শাকিল মুন্সী ও আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে A+ প্রাপ্ত শুভ মিস্ত্রীকে নগদ অার্থিক সহায়তা প্রদান করা হয়।
রায়েন্দা পাইলট হাইস্কুলের এস.এস.সি ২০০০ ব্যাচের শিক্ষার্থী হাফিজুর রহমান রাজিব জানান, ইতিমধ্যে আমরা রায়েন্দা পাইলট হাইস্কুলের এস.এস.সি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যেগে শরণখোলার অসহায় দরিদ্র মানুষের চিকিৎসায় সহায়তাসহ করোনা পরিস্থিতিতে অসহায় মানুষকে আমাদের সাধ্যমত সহায়তা করেছি। ভবিষ্যতেও এধরনের সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net