1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে মাটিরাঙায় সেলাই মেশিন পেলেন পাঁচ নারী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে মাটিরাঙায় সেলাই মেশিন পেলেন পাঁচ নারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৯৬ বার

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনীই ছিলেন না, তিনি ছিলেন তাঁর রাজনৈতিক সহযোদ্ধা। বঙ্গমাতা বাঙালি জাতিকে পরিবারের মতো আগলে রাখতেন উল্লেখ করে বক্তারা বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন অসীম সাহসী একজন নারী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

শনিবার (৮ আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে মাটিরাঙা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে
মাটিরাঙা উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাটিরাঙা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক। মাটিরাঙা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল হক অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নীরবে-নিভৃতে বাঙালি জাতির জন্য কাজ করে গেছেন মন্তব্য করে মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেছেন, তার অনুপ্রেরণা ও সহযোগিতা না থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়েছেন।

অনুষ্ঠানে পাঁচ জন প্রশিক্ষিত নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন মাটিরাঙা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও
মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

প্রসঙ্গত, ১৯৩০ সালের আজকের দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নির্মমভাবে নিহত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net