1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ, ছাত্রলীগের সভাপতিসহ ৪৩ নেতাকর্মীসহ ৪৮জন আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ, ছাত্রলীগের সভাপতিসহ ৪৩ নেতাকর্মীসহ ৪৮জন আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৩২৪ বার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জে সুপতি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডে (বিশ্ব ঐতিহ্য এলাকা) সোমবার সকালে লঞ্চ নিয়ে অবৈধ অনুপ্রবেশ করায় ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম হোসেনসহ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের ৪৩ নেতাকর্মীসহ ৪৮জনকে আটক করেছে বন বিভাগ।

পরে অবৈধ অনুপ্রবেশ করার জন্য লিখিত ভাবে ভূল স্বীকার করে জরিমানা পরিশোধ করায় সন্ধ্যায় সুন্দরবনের সুপতি থেকে ছাড়া পেয়েছে ছাত্রলীগের আটক এসব নেতাকর্মীরা। সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নুল আবেদীন জানান, করোনাকালে সুন্দরবনে সব ধরনের পর্যটনসহ সর্বসাধারনের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। এমনিতেই সুন্দরবনে সব ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ।

এই অবস্থায় সোমবার সকালে লঞ্চ নিয়ে করায় ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম হোসেনসহ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের ৪৩ নেতাকর্মী এমভি মায়ের দোয়া নামের একটি লঞ্চে করে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে শরণখোলা রেঞ্জের সুপতি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডে আসে। এসময়ে তাদের ওই লঞ্চ থেকে সুন্দরবনে নামতে নিষেদ্ধ করা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে জেটিতে বন কর্মকর্তা ও বনরক্ষীদের সাথে অশোভন আচারন করে। পরে লঞ্চের ৫জন ষ্টাফসহ তাদের সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়।

লিখিত ভাবে ভূল স্বীকার করে ছাত্রলীগের ৪৩ নেতাকর্মী ২২ হাজার ২৩১ টাকা জরিমানা পরিশোধ কারায় সন্ধ্যায় তাদের ছেড়ে দেয়া হয়। একই সাথে সুন্দবনে অবৈধ অনুপ্রবেশ করায় এমভি মায়ের দোয়া লঞ্চের মালিক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাসুয়া এলাকার ফারুক তালুকদারকে ১ লাখ টাকা জরিমানা কারা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net