1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামী তিন বছরের জন্য সেতুবন্ধন কল্যাণ সমিতির কার্যকারী কমিটি নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

আগামী তিন বছরের জন্য সেতুবন্ধন কল্যাণ সমিতির কার্যকারী কমিটি নির্বাচিত

এফ এ নয়ন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯২ বার

সেতুবন্ধন কল্যাণ সমবায় সমিতি লিঃ-এ আগামী তিন বছরের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের জেনারেল ম্যানেজার শাহ্ রেজাউল মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ হেমায়েত হোসেন।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর ডেমরায় সেতুবন্ধন কনভেশন সেন্টারে সমিতির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি নেছার উদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বিশেষ সাধারণ সভায় দায়িত্ব নেবে নতুন কমিটি।

দেশের প্রচলিত সমবায় সমিতি আইন, বিধিমালা এবং ঐ সমিতির উপ-আইন মোতাবেক গঠিত সমিতির নির্বাচন কমিটি কর্তৃক ঘোষিত নির্বাচনি তফসিলের সকল কার্যক্রম সম্পন্ন শেষে ২১ সেপ্টেম্বর বিনা প্রতিদ্বন্দিতায় ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেছে নির্বাচন কমিটি। নতুন কমিটির সহ-সভাপতি হলেন আ ন ম মঞ্জুরুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মকবুল আহমদ।

এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতান মাহমুদ, মোঃ আবদুর রাজ্জাক মৃধা, জিএম রইস উদ্দীন, মো. নাসির উদ্দিন, আবদুস সালাম হাওলাদার, মো. রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান বুলবুল।

প্রাথমিক প্রতিক্রিয়ায় নতুন কমিটির সভাপতি শাহ্ রেজাউল মাহমুদ বলেছেন, সমিতির সদস্যদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। উন্নয়ন অগ্রযাত্রায় কাজ করতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে। সেক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। এর আগেও শাহ রেজাউল মাহমুদ ঐতিহ্যবাহী এই সংগঠনের সহ-সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সফলতার সাথেই।

এছাড়াও তিনি সাতশো’রও বেশি প্লট মালিকদের সংগঠন কনকর্ড রাজধানী প্রকল্প প্লট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশনের চিফ কো অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও ওতপ্রোতভাবে জড়িত শাহ্ রেজাউল মাহমুদ।

’একতাই শক্তি’ এই মূলমন্ত্রে ১৯৯৫ সালের জুলাই মাসে যাত্রা শুরু করে সেতুবন্ধন কল্যাণ সমবায় সমিতি। দুই যুগেরও বেশি সময় আগে মাত্র ২০০ টাকা মাসিক চাঁদা দিয়ে শুরু হলেও সংগঠনটির প্রতিষ্ঠাতা নেছার উদ্দিন আহমেদ এবং কার্যনির্বাহী পরিষদের দক্ষ নেতৃত্বে সংগঠনটি আজ পরিণত হয়েছে মহীরূহে। সংগঠনটি তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বদ্ধপরিকর, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সদস্যরাও। তাইতো একের পর এক সিঁড়ি বেয়ে সংগঠনটি সফলতার দ্বারপ্রান্তে। বলা হয়, সমবায় সমিতির ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে এই সংগঠনটি। যেটি ২৫ বছর ধরে একই সূতোয় গেঁথে রেখেছে সংগঠনের সদস্যদেরকে আর সদস্যদের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন করেছে সুদৃঢ়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net