1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তরা মাননীয় প্রধানমন্ত্রীর জম্মদিন পালন:অসহায় মানুষের মাঝে রিক্সা বিতরণ করেন হাবীব হাসান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

উত্তরা মাননীয় প্রধানমন্ত্রীর জম্মদিন পালন:অসহায় মানুষের মাঝে রিক্সা বিতরণ করেন হাবীব হাসান

এফ এ নয়ন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৭ বার

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ। দিনটিকে স্মরনীয় করে রাখতে একটি ব্যাতিক্রমি উদ্যেগ নিয়েছেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ হাবিব হাসান। রাজধানী উত্তরার ১৪টি ওয়ার্ডের প্রতিটিতে একজন করে গরীব দুস্থ্যের হাতে রিক্সা উপহার হিসেবে তুলে দেন তিনি। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরের মনোনিত ব্যাক্তির হাতে এ উপহার তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে।

এর আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরির উপস্থিতিতে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়। কেক কাটা ও রিক্সা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশা আঙ্খাকার বাতিঘর। তার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমরা সবাই গর্বিত। প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। সেই মানুষটির আজ ৭৪ তম জন্মদিন। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে গরীব মানুষের মাঝে হাবিব হাসানের রিক্সা বিতরণ কার্যক্রমের প্রশংসা করে প্রধান অতিথি আরো বলেন, এমন একটি উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। মাননীয় নেত্রীর জন্ম দিনে অন্তত ১৪ জন মানুষের আয় রোজগারের ব্যবস্থা করেছেন হাবিব হাসান। এধরণের উদ্যেগ নিতে সবাইকে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আগত নেতৃবৃন্ধুকে শুভেচ্ছা জানিয়ে হাবিব হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা সবাই তাঁর জন্য দোয়া করবো, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে উনাকে আরো নেক হায়াত দান করেন এবং দেশবাসীর ভাগ্যের উন্নয়নে আরো বেশী কাজ করতে পারেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়। অনুষ্ঠানে উত্তরার প্রায় সবকয়টি থানা, ওয়ার্ড ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। এছাড়া অঙ্গ ও সহযোগী দলের নেতামকর্মীদের উপস্থিতিও ছিল লক্ষ করার মতো

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net