ঢাকা   ০৭:১৯:১১ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ; ১০ লাখ কোরআন শরীফ বিতরণ

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১০ লাখ পবিত্র কুরঅান শরীফ বিতরনের উদ্যোগ নিয়েছে ঐতিহ্যবাহী সামাজিক সেবামূলক দাতা সংস্থা বাংলাদেশ এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন।

১০শে সেপ্টেম্বর সকালে চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক (রা.) আল ইসলামিয়া মাদরাসায় কোরআন শরীফ বিতরনের উদ্বোধন করেন উক্ত সংস্থার চেয়ারম্যান ও ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক (রা.) আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।

এসময় উপস্থিত ছিলেন উক্ত সংস্থার ভাইস-চেয়ারম্যান ও ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক (রা.) আল ইসলামিয়া মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, শিক্ষা পরিচালক মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, ভূজপুর ইসলামী সেন্টার মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা হাবিবুল্লাহ দিদু, হযরত ওমর ইবনে খাত্তাব (রা.) মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ, মাওলানা হাফেজ সেলিম মাহমুদ, মাওলানা হারুন, মাওলানা মনসুর, মাওলানা রায়হান আহমদ, মাওলানা মুফতি মামুন, মাওলানা ক্বারী নাসির উদ্দিন, মাও. জিয়াউল হাসান, মাও. কারী হামিদুল্লাহ প্রমুখ।

উক্ত সংস্থার চেয়ারম্যান আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী জানান, দুই মাসের মধ্যে ১০ লক্ষ কোরআন শরীফ বিতরনের পরিকল্পনা রয়েছে। প্রথম দিনে দুই হাজার কোরআন শরীফ বিতরন হয়েছে। নেদারল্যান্ড, সুইডেন ও সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে মহা গ্রন্থ পবিত্র কোরআন শরীফকে অবমাননার প্রতিবাদে তিনি এই উদ্যোগ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি