ঢাকা   ০৬:১৯:১২ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

কক্সবাজারে দুই ভুয়া সাংবাদিককে পুলিশে দিল চেয়ারম্যান

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নে সাংবাদিক পরিচয় দানকারী দুই ভুয়া সাংবাদিক মনির (৪৫) ও রিয়াদ উদ্দিন (২৮) কে আটক করে পুলিশে দিয়েছেন ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ।

বুধবার বিকাল ৫ ঘটিকার সময় কালারমারছড়া ইউপি কার্যালয়ে বাংলা টিভি ও মাই টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে কালারমারছড়ায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের সাক্ষাতকার নিতে গেলে তাদের আচার-আচরণে সন্দেহ হলে তাদের পরিচয় ও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ চিনে না বলে ভুয়া বলে জানান।

তাই তাদেরকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে তাদের কাছ থেকে ভূয়া আইডি কার্ড, মাই টিভি ও বাংলা টিভির লোগো, ক্যামরা, মোবাইল, গাড়ী জব্দ করে বলে জানা যায়।

এবিষয়ে কক্সবাজার জেলার মাই টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সেই নামে জেলায় কোন মাই টিভির সাংবাদিক নেই। একই কথা বলেন বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক।

এ বিষয়ে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, তারা দীর্ঘ দিন ধরে মহেশখালীর বিভিন্ন প্রান্তে মাই টিভি ও বাংলা টিভির সাংবাদিক পরিচয় দিয়ে উন্নয়ন প্রকল্পের চাঁদাবাজি করে আসছে। সর্বশেষ আমার ইউনিয়ন পরিষদের এক সদস্য থেকে ও চাঁদাবাজি করে।

আমার থেকে সাক্ষাতকার নেওয়ার নামে চাঁদাবাজি করতে আসলে তাদের গতিবেগ দেখে জেলার মাই টিভি ও বাংলা টিভির প্রতিনিধির সাথে যোগাযোগ করা হলে তারা ভূয়া বলে নিশ্চিত করেন।

তারপর তাদেরকে আটক রেখে পুলিশকে খবর দিয়ে সোপর্দ করি। আমরা তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রস্তুতি নিচ্ছি বলে জানান।

জানাযায়, তারা একটি চক্র দীর্ঘ দিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে আসছে।
তাদের জন্য অতিষ্ঠ হয়ে পড়ছে সাধারণ মানুষ। এদিকে তাদের আটকের খবর শুনলে মানুষের একধরণের স্বস্তি আসে। আটককৃত দুইজনের বাড়ি চকরিয়া উপজেলার বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি