ঢাকা   ০৩:২৮:০৭ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা  গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার

গাইবান্ধায় বিল্ডিংয়ের বিম ধ্বসে নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধা জেলা শহরের ডিবি রোড সংলগ্ন সড়কের পার্শ্ববর্তী পুরাতন ভবন ভাঙ্গার কাজ করতে গিয়ে বিম ভেঙ্গে বুধবার দুপুরে এক নির্মাণ শ্রমিকসহ এক পথচারির মৃত্যু হয়। ঘটনাস্থলে নিহত নির্মাণ শ্রমিক আজাদ হোসেন (৪২) সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালী গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। এছাড়া সদর উপজেলার বোয়ালী খেয়াঘাট এলাকার পথচারি আব্দুল ওয়াহেদ (৫৫) কে গুরুত্বর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত ওয়াহেদ গাইবান্ধা বিসিক শিল্পনগীর অফিস সহায়ক।
উল্লেখ্য, গাইবান্ধা জেলা শহরে প্রায় এক মাস ধরে ফোরলেন প্রকল্পের আওতায় রাস্তা সংলগ্ন দোকানপাট ভাঙ্গার কাজ চলছে। নিহত নির্মাণ শ্রমিক শাহজাহান আলীর দোকান ভাঙ্গার কাজ করছিল। এসময় একটি বিম ভেঙ্গে তার গায়ের উপরে এসে পড়ে এবং তা পার্শ্ববর্তী পথচারির মাথায় আঘাত করলে এই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। পরে ফায়ার বিগ্রেডের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে নিহতের লাশ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি