1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেলা পর্যায়ে কিশোর-কিশোরী ফোরাম গঠন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি

জেলা পর্যায়ে কিশোর-কিশোরী ফোরাম গঠন অনুষ্ঠিত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৮ বার

কিশোর-কিশোরীদের সমন্বয়ে মানসম্মত পুষ্টি সেবা প্রদানের জন্য সরকার, বেসরকারী খাত ও নাগরিক সমাজের পাশাপাশি কিশোর-কিশোরীদের সম্পৃক্তকরণ এবং তাদের সক্ষমতা বৃদ্ধিতে জেলা পর্যায়ে কিশোর-কিশোরী ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজ আল-আসাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বাগেরহাট।

আজ (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বাগেরহাটের ধানসিঁড়ি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজ আল-আসাদ বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ হলো কিশোর-কিশোরী। তাদেরকে সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে সম্পৃক্ত করা জরুরী। তাদের মাধমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব। কিশোর-কিশোরীরাই বর্তমান সমাজে চেঞ্জমেকার হিসেবে কাজ করবে।

ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প-(ক্রেইন) এর আওতায় বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর অনুষ্ঠানটির আয়োজন করেছে। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের নেতৃত্বে এবং ওয়াটার এইড-এর কারিগরী সহায়তায়, বাগেরহাটের কচুয়া, মোংলা, মোল্লাহাট ও শরণখোলা উপজেলায় রূপান্তর ও জেজেএস পুষ্টি উন্নয়নে প্রকল্পের অন্যান্য সকল কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনা হেনা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাট। শেখ আসাদুর রহমান, জেলা শিশু কর্মকর্তা বাগেরহাট। রিজিয়া পারভিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাগেরহাট। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হোসনেয়ারা বেগম, পুষ্টি সমন্বয়কারী,কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, বাগেরহাট। খালেদা হোসেন মুন, প্রকল্প সমন্বয়কারী এবং ত্রিদ্বীপ বিশ্বাস, মনিটরিং অফিসার, ক্রেইন, রূপান্তর, বাগেরহাট। অনুষ্ঠানটি পরিচালনা করেন শরিফুল বাসার, জেলা সিএসও মোবিলাইজার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net