ঢাকা   ১১:১৩:৫২ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

টেন্ডারে মরা গাছ, কাটলেন তাজা গাছ

কাজী কামাল হোসেন, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নওগাঁর সাপাহারে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক সরকারী রাস্তায় রোপিত মরা গাছ টেন্ডার নিয়ে রাস্তার জিবীত গাছ কেটে সাবাড় করেছে এক গাছ খেকো ঠিকাদার। সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনা স্থলে পৌঁছে ওই ঠিকাদারকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সাপাহার উপজেলার মফস্বল গ্রামীন পাকা রাস্তা কোচকুড়লিয়া মোড় হতে নিশ্চিন্তপুর মোড় পর্যন্ত প্রায় ৩কিলো রাস্তার উভয় পর্শ্বে অবস্থিত আকাশমণি, শিশু সহ বিভিন্ন ধরণের ১৫৬টি মৃত গাছ ১লক্ষ ১৭হাজার ১শ টাকায় সাপাহার বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক টেন্ডার দিলে সাপাহারে অবস্থিত উত্তরা স”মিল এর সত্বাধিকারী মো: আবুল কালাম আজাদ শুধু মৃত গাছগুলিকে কেটে নেয়ার জন্য টেন্ডার পায়।

এর পর হতে শুরু হয় ওই ঠিকাদারের গাছ কাটা অভিযান কিন্তু চতুর ঠিকাদার আবুল কালাম আজাদ তার কর্মচারীদের কে দিয়ে মরা গাছের পাশা পাশী বেশ কিছু জিবীত গাছও কেটে সাবাড় করে ফেলে। মরা গাছের পাশাপাশি জীবিত গাছ কাটতে দেখে এলাকার লোকজনের সন্দেহ হয়।

তারা বিষয়টি চ্যালেঞ্জ করে স্থানীয় থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ঠিকাদার আবুল কালাম আজাদকে আটক করে থানায় নিয়ে আসে। এবিষয়ে সাপাহার বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী রেজাউল ইসলামের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে আমরা তাকে শুধু মৃত গাছ কাটার টেন্ডার দিয়েছি। ঠিকাদারের সুবিধার্থে প্রতিটি গাছে রং দিয়ে নাম্বারিং করা হয়েছে অথচ সে মৃত গাছের পাশা পাশী জীবিত গাছও কেটেছে। তিনি বলেন এবিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি