ঢাকা   ০৩:৪৯:১৯ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

নানুপুর এফএ ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসায় মাহফিল-এ-সুলতানে কারবালা অনুষ্ঠিত

এম. শাহনেওয়াজ নাজিম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ফটিকছড়ির নানুপুর এফএ ইসলামিক মিশন কমপ্লেক্সের ব্যবস্থাপনায় নানুপুর এফএ ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক শাহাদাতে কারবালা স্মরণে আজিমুশশান মাহফিল-এ-সুলতানে কারবালা অনুষ্ঠিত হয়েছে।

৩রা সেপ্টেম্বর সন্ধ্যা হতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুফতী সৈয়দ মোঃ অছিয়র রহমান আল কাদেরী।

অনলাইনে যুক্ত হয়ে সভাপতির বক্তব্য রাখেন এফ.এ ইসলামিক মিশন কমপ্লেক্সের চেয়ারম্যান আল্লামা সৈয়দ মুহাম্মদ জয়নাল আবেদীন।
প্রধান আলোচক ছিলেন, নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আল কাদেরী।

এফএ ইসলামিক মিশন কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাস্টার আবুল হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত দক্ষিণ ফটিকছড়ি শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন আবেদী, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন আল কাদেরী, মাসিক তরজুমানের নির্বাহী সম্পাদক আ.ন.ম তৈয়ব আলী, নঈমুল হক নঈমী, মাওলানা সরোয়ার কামাল।

এতে উপস্থিত ছিলেন, মাওলানা ইলিয়াস খান আল কাদেরী, মোঃ শরিফ উদ্দিন, মোহাম্মদ আনোয়ার উদ্দিন, মাওলানা ফজলুল বারী, মাওলানা ইসমাইল, মাওলানা সালাউদ্দিন শাহ প্রমুখ।

এর আগে খতমে কোরআন, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খতমে গাউছিয়া শরিফ আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি