1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মোংলায় আলোচনা সভা ও দোয়া - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গভীর রাতে ক্যাটরিনার বাড়ি থেকে বের হচ্ছিলেন রণবীর, তারপর যা ঘটে বিশ্বনেতাদের আপ্যায়নে ভারতের নিরামিষ ভোজ তেলের বাজারে বড় উত্থান একলাফে ১০৭ ডলার শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মোংলায় আলোচনা সভা ও দোয়া

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৭ বার

বাগেরহাট জেলার, মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় মোংলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সকাল ১০টায় প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পূস্পার্ঘ্য অর্পণ শেষে জন্মদিনের কেক কাটা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃরহমান, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আঃছালাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল,মোংলা পৌর আওয়ামীলীগ নেতা কাজী বাবলু,পৌর আওয়ামীলীগ নেতা সওকত হোসেন মিলন, পৌর আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন টিটু, মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার, মোংলা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন রনি, শ্রমিকলীগ নেতা নুর উদ্দিন আল মাসুদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহারুখ বাপ্পি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃইমরান, পৌর ছাত্রলীগের সহ সভাপতি পারভেজ খান সহ প্রমূখ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় মোংলা পৌর আওয়ামীলীগ’র সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আঃরহমান বলেন বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা জননেত্রী শেখ হাসিনার আমলেই হয়েছে। শেখ হাসিনা ছাড়া অন্য কোন সরকার বাংলাদেশের কোন উন্নয়ন করে নাই। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা তৈয়বুর রহমান। দোয়া অনুস্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে যারা শহীদ হয়েছিলো তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং দোয়া অনুষ্টান শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net