1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শহরে দেয়াল চাপা পড়ে ২ নির্মান শ্রমিক নিহত - আহত আশংকাজনক আরো ২ জন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

মাগুরা শহরে দেয়াল চাপা পড়ে ২ নির্মান শ্রমিক নিহত – আহত আশংকাজনক আরো ২ জন

মোঃ সাইফুল্লাহ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১১ বার

২৭ সেপ্টেম্বর২০২০ রবিবার দুপুরের দিকে মাগুরা শহরের হাজী সাহেব রোডের কলেজ পাড়া এলাকায় পৌরসভার ড্রেন করার সময় দেয়াল চাপা পড়ে মোঃ নোমান(২৭) ও রাসেল(২৬) নামে ২ নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো ২ জনকে।

মাগুরা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগ-উজ-জামান জানান, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে খবর পায় মাগুরা শহরের হাজীসাহেব রোডের কলেজ পাড়ায় একটি বাড়ির সীমানা প্রাচিরের দেয়াল ধসে পড়েছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মাগুরা পৌরসভার ড্রেন নির্মান কাজ করার সময় পাশে থাকা রোকেয়া খাতুনের বাড়ির প্রাচিরের দেয়াল ধসে পড়েছে এবং ৪জন নির্মান শ্রমিক তার চাপা পড়ে রয়েছে । পরে ধসে পড়া দেয়ালের নিচ থেকে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নোমান নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানান । এ ছাড়া পরবর্তিতে হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহতদের মধ্যে থেকে রাসেল (২৬) নামে আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শাকিল(২৭),ও রমজান (২৫) কে আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত নির্মান শ্রমিক মোঃ নোমান মাগুরা সদর উপজেলার আলিধানী গ্রামের আমিরুল ইসলামের ছেলে , এবং নিহত রাসেল মোল্লা শহরতলীর নিজনান্দুলী গ্রামেরজাহাঙ্গীর মোল্লার ছেলে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি তদন্ত আশরাফুল ইসলাম মোবাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানান এখনো কোনো মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net