ঢাকা   ০৯:২৭:১১ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনোয়ারায় আগামীকার দেশের প্রথম হাইড্রোলিক এলিবেটর ড্যামের উদ্বোধন হচ্ছে

বদরুল হক:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৫৮৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চটগ্রাম আনোয়ারা উপজেলায় দেশের প্রথম হাইড্রোলিক এলিবেটর ড্যাম (এইচইডি) বা স্লুইচ গেট উদ্বোধন হতে যাচ্ছে।আগামীকাল রবিবার ১১ই অক্টোবর ২০২০ ভিডিও কন্ফারেন্সের মধ্যামে এ উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ডক্টর মোঃ আব্দুর রাজ্জাক সাথে থাকছেন ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।উদ্বোধনের বিষয়ে নিশ্চিত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুুরী। বাংলাদেশ ও চীন সরকার জিটুজি চুক্তির ভিত্তিতে এটি নির্মাণ করছে। এটি হচ্ছে দেশের প্রথম ও একমাত্র হাইড্রোলিক স্লুইচ গেট। বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ২১ কোটি টাকায়।

প্রকল্পটি বাস্তবায়নে আশপাশের এলাকার প্রায় আট হাজার হেক্টর জমি লবণপানির হাত থেকে রক্ষা পাবে বর্ষা মৌসুমে। আর বোরো মৌসুমে নতুনভাবে চাষাবাদের আওতায় আসবে তিন হাজার হেক্টরের বেশি জমি। বিএডিসি সূত্রে জানা যায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নের ভরা শংখ নদীতে স্লুইচ গেট নির্মাণের উদ্যোগ নিয়ে ছিল সরকার। পরবর্তী সময়ে চীন সরকারের সঙ্গে যৌথভাবে তা বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। বিএডিসির রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের আওতায় এটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে বিএডিসি এবং চীন সরকারের পক্ষে বেইজিং ইন্সটিটিউট অব ওয়াটার হাইড্রোগ্রাফার রিসোর্স (আইডব্লিউএইচআর) কর্পোরেশন (বিআইসি) যৌথভাবে ওই প্রকল্প বাস্তবায়ন করছে।”প্রসঙ্গে রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের পরিচালক ও বিএডিসির তত্ত্ববধায়ক প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, এটি একটি অটোমেটিক ড্যাম। একটি কন্ট্রোলরুম থেকে যখন যেমন ইচ্ছে নিয়ন্ত্রণ করা যাবে। কারণ ওই এলাকার মানুষ বছরের পর বছর বর্ষায় লবণপানির কারণে ফসলহানির শিকার হয়ে আসছে। এটি বাস্তবায়নে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন তেমনি অনাবাদি জমি চাষের আওতায় এনে উপযুক্ত উৎপাদন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি