1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় হত্যা মামলার আসামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ারায় হত্যা মামলার আসামী গ্রেফতার

বদরুল হক:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৭১৪ বার

আনোয়ারা থানার পরৈকোড়া ইউনিয়নের তালসরা গ্রামের যুবক চাঞ্চল্যকর ইয়াছিন হত্যা মামলার অন্যতম আসামী আব্দুল ছবুর (২৭) কে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।
রবিবার (২৫শে অক্টোবর) আনুমানিক রাত ১২টার সময় বাকলিয়া থানার কালামিয়া বাজার হইতে ইয়াছীন হত্যা মামলার তদন্ত অফিসার এসআই ইকরামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে। ইয়াসীন হত্যার সঙ্গে জড়িত আটককৃত আসামী একই ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।

জানা যায়, গত মে মাসের ২৪ তাং কবরস্থানের মালিকানা ও গাছ খাটাকে কেন্দ্র করে আপন চাচাত ভাই বোনদের দ্বারা নির্মমভাবে খুন হয় যুবক ইয়াছিন। এর পরে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনাস্থল থেকে মাসুদা নামের একজন নারী আসামীকে আটক করা হলেও অন্য আসামীরা পালাতক ছিল। এই নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়।

আসামী আটকের বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দুলাল মাহমুদ জানান, গতকাল ইয়াছীন হত্যা মামলার অন্যতম আসামী আব্দুর ছবুর আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে সে হত্যা মামলার সাথে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net