1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের রাউজানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

চট্টগ্রামের রাউজানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৮২৩ বার

রাউজানে এ.আর কনভেনশন হলের শুভ উদ্বোধন করেছেন রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী।১৬ অক্টোবর শুক্রবার বাদ জুমা রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সিপাড়াস্থ আধুনিক মানের এ.আর কনভেনশন হলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২০ সালের এসএসসি, দাখিল ও পিএসসির কৃতি ৬৬ শিক্ষার্থীর হাতে সন্মাননা ক্রেস্ট ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রদান করা হয়।ইমতিয়াজ উদ্দিন ও মোঃ আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক, কাউন্সিলর জানে আলম জনি,ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, ভুপেষ বড়ুয়া,বি এম জসিম উদ্দিন হিরু, আব্দুল জব্বার সোহেল, প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার, আ.লীগ নেতা মফজল হোসেন,সারজু মোঃ নাছের, অংশুমান বড়ুয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, প্রতিষ্টানের সত্ত্বাধিকারী আলহাজ্ব আবু মোহাম্মদ, নুর আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল মালেক মেম্বার, জামাল উদ্দিন, আকতার হোসেন, আব্দুল্লাহ আল মাসুদ, সেলিম সিদ্দিকী,প্রকৌশলী আনোয়ারুল আজিম, আব্দুল মান্নান সোহেল, টনি বড়ুয়া, মোঃ ইব্রাহীম,সাফায়েত হোসেন তৌহিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net