ঢাকা   ০৪:৫২:২৫ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ

চলচ্চিত্রের উঠতি গ্ল্যামারাস খলনায়ক কোহিনূর আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৬৯৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইমরুল শাহেদ : চলচ্চিত্র ও টেলিভিশনের খ্যাতিমান অভিনেতা কোহিনূর আলম সম্প্রতি স্মৃতির আলপনা আঁকি নামে একটি দীর্ঘ ধারাবাহিকের কাজ শুরু করেছেন। মাহফুজুর রহমান রচিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ধারাবাহিকটির আশরাফ চৌধুরী চরিত্রে কাজ করছেন তিনি। বললেন, দীর্ঘ ক্যারিয়ারে এই চরিত্রটিই তার কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তিনি বলেন, ‘মুরাদ পারভেজের এই নাটকটিতে আমি এখন বাবার চরিত্রে কাজ করছি। যখন নাটকটি শেষ হবে, তখন আমি হয়ত দাদার চরিত্রে থাকব।’ তার আসল নাম মঙ্গনউদ্দিন আলম কোহিনূর। তবে সাংস্কৃতিক অঙ্গনে তিনি কোহিনূর আলম নামেই সমধিক পরিচিত। অভিনয়ের জগতে তার ক্যারিয়ার তিন দশকের। তিনি ১৯৯০ সালে গ্রুপ থিয়েটারকর্মী হিসেবে এগুতে থাকলেও টেলিভিশনের জন্য তার প্রথম নাটকটি নির্মাণ করেন মনির হোসেন জীবন। সেটি শেষ পর্যন্ত প্রচার হয়নি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র হলো পরিচালক চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ। এরপর একই পরিচালকের বেশ ক’টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। তিনি বলেন, ‘বর্তমানে চলচ্চিত্রে কাজ করা হচ্ছে কম। কারণ চলচ্চিত্র এখন তেমন একটা হচ্ছে না। এছাড়া ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মসহ অনলাইন মাধ্যমগুলোর জন্য নতুন একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে চলচ্চিত্র। তারই ক্রান্তিকাল পার করছে বর্তমান চলচ্চিত্র। তাই কাজ কম।’ কোহিনূর অভিনীত একটি নাটক নির্মিত হচ্ছে ঢাকার ভাষায়। এটাও তার জন্য একটা কঠিন কাজ বলে জানালেন। বিভিন্ন টিভি চ্যানেলে বর্তমানে তার প্রচারিত হচ্ছে, সুলতান ভাই, স্মৃতির আলপনা আঁকি, ক্রাইম পেট্রোল ইত্যাদি। শেষ হয়েছে জুয়েল মাহমুদের বড্ড ভালোবাসি নাটকটির কাজও। এছাড়া তিনি কাজ শুরু করেছেন কবরী সারওয়ার পরিচালিত অনুদানের ‘এই তুমি সেই তুমি’ ছবিতে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি