1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জোরারগঞ্জ থানার উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

জোরারগঞ্জ থানার উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৭০০ বার

“বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন” এই শ্লোগানে মীরসরাইয় উপজেলার জোরারগঞ্জ থানার আয়োজনে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জোরারগঞ্জ থানার অধীনে বারইয়ারহাট পৌরসভার ১ নম্বর বিট পুলিশের উদ্যোগে খান সিটি সেন্টারে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকীর সঞ্চালনায় এবং বারইয়ারহাট পৌরসভা ১ নম্বর বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শরীফুজ্জামানের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) সামছুদ্দিন ছালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মীর আলম মাসুক, বারইয়ারহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, বারইয়ারহাট পৌরসভার প্যানেল মেয়র মো. হারুন, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোনামিয়া, ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান, স্থানীয় মসজিদের খতিব, কলেজের অধ্যাপক, স্থানীয় রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, বারইয়ারহাট কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, বারইয়ারহাট কিন্ডার গার্ডেনের শিক্ষার্থী বৃন্দ সহ থানার অফিসার ও কন্সেটবল বৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় বক্তারা বলেন, আপনার সন্তানের হাতে স্মার্টফোন তুলে দেওয়া থেকে বিরত থাকুন। পড়াশোনার সময় স্মার্টফোন পুরোপুরি নিষিদ্ধ করুন। যদিও বা স্মার্টফোন দিন তাহলে স্মার্টফোনের ভালো দিকগুলোর প্রতি নজর রাখার জন্য তাদের বলুন। নারী ধর্ষণ ও নির্যাতনরোধে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন হতে হবে, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net