1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাবি ছাত্র নেতাদের গ্রেফতার, গুম, নির্যাতন ও পুলিশ ফাঁড়িতে নাগরিক হ্ত্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : মজিবুর রহমান মঞ্জু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ঢাবি ছাত্র নেতাদের গ্রেফতার, গুম, নির্যাতন ও পুলিশ ফাঁড়িতে নাগরিক হ্ত্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : মজিবুর রহমান মঞ্জু

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৫৯১ বার

এবি পাটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, যুগে যুগে স্বৈরাচার ও ফ্যাসিবাদি শাসন মজলুমদের অনৈক্যের কারণেই তাদের উপর চেপে বসার সুযোগ পেয়েছে। নির্যাতনের শিকার জনগণ যখন নানা মতবাদ ও ফেরকা’য় নিজেরা দ্বন্দ্বে লিপ্ত হয় তখন প্রকারান্তরে তারা ফ্যাসিবাদকেই প্রলম্বিত করে। তিনি আজ সন্ধ্যায় পল্টন বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এক মতবিনিময় সভা’য় এই কথা বলেন।

এবি পার্টির সহকারী সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সহকারী সদস্য সচিব শ্রমিক নেতা শাহ আব্দুর রহমান, জননেতা কবির হোসেন, ফারহানা ইসলাম ও তৌহিদুর রহমান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলন কে বাঁধাগ্রস্ত করতে ছাত্র অধিকার পরিষদের নেতাদের সাদা পোষাকের পুলিশ গ্রেফতার করেছে, এখন শুনলাম পুলিশ বলছে তাদের গ্রেফতার করা হয়নি। তাহলে তারা কোথায়? সিলেটে জলজ্যান্ত এক যুবক কে টাকার জন্য পুলিশ ফাঁড়িতে নিয়ে পিটিয়ে হ্ত্যা করা হয়েছে। টেকনাফে সিনহা হত্যার পর সাময়িক বন্ধ থাকলেও এসব জঘন্য বর্বরতম ঘটনার পুনরাবৃত্তি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরুপ। তিনি বলেন- ঢাবি ছাত্রদের গ্রেফতারী, গুম, নির্যাতন ও পুলিশ ফাঁড়িতে হ্ত্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। শোষনের বিরুদ্ধে মজলুম জনতার একজোট হওয়া ছাড়া জালেম শাহীর পতন সম্ভব নয়। তিনি বলেন নারী নির্যাতন ও ধর্ষণের সাথে যারাই যুক্ত থাকুক, যে রাজনৈতিক পরিচয়ই বহন করুক না কেন, তাদের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় গণ-প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net