ঢাকা   ০১:১৮:১৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

দুর্গাপূজা উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৭১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে রাউজান উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও প্রতিটি পূজা মন্ডপের সভাপতি- সম্পাদকের সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ,করোনা প্রতিরোধে করণীয় ও প্রাসঙ্গিক বিষয় সংক্রান্ত এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল্ মাহমুদ ভূঁইয়া, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,সি.সহ আনোয়ারুল ইসলাম,ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল্ হারুন,র‌্যাব-৭এর প্রতিনিধি আহম্মেদ উল্লাহ্,রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী,সাবেক সভাপতি কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত,দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল,সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, চেয়ারম্যান রোকন উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,নূরুল ইসলাম বাঁশি, পৌর কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী,রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রবিন্দ্র লাল চৌধুরী, সাংবাদিক প্রদীপ শীল,পূজা পরিষদ নেতা তপন দে, উজ্জ্বল কান্তি দাশ, মিঠু শীল মেম্বার,দীলিপ দে দিপু, রনজিত বিশ্বাসসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেছেন, আসন্ন দূর্গা পূজা প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হওয়ায় সরকার পূজার আয়োজন সীমিত আকারে করার সিন্ধান্ত নিয়েছেন। অতিরিক্ত জমায়েত থেকে বিরত থাকতে হবে। মূখে মাস্ক পরিধান করে পূজা মন্ডপে প্রবেশ করতে হবে। মানুষের জীবন বাঁচাতে সরকারী নির্দেশ গুলো বাস্তবায়নে প্রতিটি পূজা মন্ডপে আলাদা সেচ্ছাসেবক টিম গঠন করতে হবে। সাথে মহিলা সেচ্ছাসেবক টিম রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি