ঢাকা   ০৩:৫১:০৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

দেশে কওমীদের অবস্থান সবসময় জামায়াতের বিরুদ্ধে: নজিবুল বশর ভাণ্ডারী

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৭৬৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম-২ ফটিকছড়ির সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেছেন, কওমী মাদ্রাসায় দ্বীনধর্মের চর্চা হয়। এখানে কোনো জঙ্গিবাদ কিংবা জামায়াতিদের স্থান নেই। কওমী আলেমরা স্বাধীনতার পর থেকে জামায়াত এবং তাদের দোসরদের বিরুদ্ধে ভূমিকা রেখে যাচ্ছেন।

তিনি রোববার(২৫ অক্টোবর) ফটিকছড়ির নাজিরহাট বড় মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সাংসদ আরো বলেন, বর্তমান পুরো কওমী অঙ্গন আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। এর বাইরে কেউ যাওয়ার সুযোগ নেই। অনেকে এখনো বাবুনগরীসহ মুরুব্বীদের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছেন। তারা মূলত নিজেদের স্বার্থ হাসিলের জন্য সরকারকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া বাবুনগরের পরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিন, ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার, পৌর মেয়র সিরাজুদ্দৌলাহ, মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা হাবিবুর রহমান কাসেমী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি