1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা-মিলাদ ও ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা-মিলাদ ও ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সফিকুল ইসলাম রিপন ; নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ২৭৬ বার

নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে পেশোয়ারী দরবার শরীফে নরসিংদী জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত, সকল তরিকত পন্থী, সুন্নী পীর মাশায়েখ ও পেশোয়ারী দরবার শরীফের সমন্বয়ে এই কর্মসূচি পালিত হয়। এসময় পেশোয়ারী দরবারে শত শত মুসল্লী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, পেশোয়ারী দরবার শরীফের শাজ্জাদানাশীন পীরে তরীক্বত আলহাজ্ব কাজী মোহাম্মদ আলী পেশোয়ারী সুন্নী আল-কাদেরী, জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর সাংগঠনিক সম্পাদক এবং নরসিংদী জেলা যুবলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সদর থানা আহলে সুন্নাত ওয়াল জামা’আত সহ-সাংগঠনিক সম্পাদক ও শহর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শেখ ওমর ফারুক রাজীব সহ অন্যান্য বক্তারা।

তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা.) এর শানে অবমাননা ফান্সের চরম ধৃষ্টতা। ফান্সের বিরুদ্ধে জাতিসংঘসহ আন্তার্জাতিক সংস্থাকে ব্যবস্থা নিতে হবে। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে। বিশ্ব নবীর আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে বিশ্ব শান্তি ও মানবতার মুক্তি। বিশ্ব সুন্নী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে ইনসানিয়াত বিপ্লব গড়ে তোলার আহ্বান জানান তারা।

ফ্রান্স সরকারকে হেদায়েত দান, মুসলিম উম্মাহর মান মর্যাদা রক্ষা ও দেশ-জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net