1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেসবুকে শেখ কামালকে নিয়ে কটুক্তি: সাতকানিয়ায় এক যুবক গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

ফেসবুকে শেখ কামালকে নিয়ে কটুক্তি: সাতকানিয়ায় এক যুবক গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪২৬ বার

১৭ অক্টোবর শনিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানা পু্লিশ। আসামির নাম মাঈন উদ্দিন (২৮)। সে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মির্জাখীল চৌধুরী পাড়ার মৃত আবদুল মান্নানের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগের কর্মকান্ড ও শেখ কামালকে জড়িয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য দিয়ে ফেসবুকে কুৎসা রটনা করে আসছিল সে। এ ঘটনায় দক্ষিণ জেলা ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক উপ-সম্পাদক মো. সালাউদ্দিন গত বুধবার (১৪ অক্টোবর) বাদী হয়ে সাতকানিয়া থানায় মাঈনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালকে নিয়ে মিথ্যা ও মানহানিকর কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মাঈনুদ্দিন প্রকাশ বোমা মাঈনু নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net