1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফ্রান্সে রাসূল (সা:)কে অবমাননার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ফ্রান্সে রাসূল (সা:)কে অবমাননার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

নইন আবু নাঈম, নিজস্ব সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৪২০ বার

ফরাসি পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত মহানবী হযরত মোহাম্মদ(সা:) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকারের মাধ্যমে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইমাম পরিষদ।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমআর নামাজ শেষে বাগেরহাট পুরাতন কোট মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় পুরাতন কোর্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন, মাওলানা শাহজাহান, সাব্বির হোসেন, আনছার আলীসহ ইমাম পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বাগেরহাট পৌরসভার সকল জামে মসজিদের ইমাম ও বিপুল সংখ্যক মুসল্লিরা মিছিলে অংশ নেন। এছাড়া বাগেরহাটের শরনখোলা ও মোরেলগঞ্জসহ বিভিন্ন এলাকায় ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকারের মাধ্যমে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এসময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জন্য সকলকে আহবান জানান। ফ্রান্সের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। সারা বিশ্বে যতবার হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করা হয়েছে জাতিসংঘ তার কোন বিচার করেনি। মুসলমানদের কে সারা বিশ্বে নির্যাতন করা হচ্ছে জাতীসংঘ এর বিচার করে না। তারা নিরব দর্শক হয়ে থাকে। ফ্রান্সের পন্য বর্জন করার জন্য সরকারের কাছে দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net