1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার মোরেলগঞ্জে পানির ট্যাংকি বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

বাগেরহাট জেলার মোরেলগঞ্জে পানির ট্যাংকি বিতরণ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩১৬ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে বুধবার দুপুরে উপকূলীয় এলাকায় খাবার পানির সংরক্ষনে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বিনা মূল্যের পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এ পানির ট্যাংক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, একুশে টিভির জেলা প্রতিনিধি এইচএম মইনুল ইসলাম, সহ-সভাপতি গনেশ পাল, অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলাশ শরীফ প্রমুখ।

জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মো. মনিরুল ইসলাম বলেন ২০২০-২০২১ অর্থ বছরে এ উপজেলায় ১৬টি ইউনিয়নে ২৬টি করে ৪১৬টি পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র প্রদত্ত বিনা মূল্যের এ ট্যাংকি স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এমপির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে বিতরণ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net