1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহানবীর অবমাননার প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী হেফাজতের বিক্ষোভ- দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

মহানবীর অবমাননার প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী হেফাজতের বিক্ষোভ-

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৮৯ বার

হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হেফাজত মহাসচিব শায়খুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে আগামী শুক্রবার বাদে জুমা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা দিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বর্তমানে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর ইসলাম বিদ্বেষী বক্তব্যের পর সরকারী ভবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন একই সূত্রে গাঁথা। ফ্রান্সের এ ইসলাম বিদ্বেষ ও মহানবী (সা.)এর অবমাননায় বিশ্বের দুইশত কোটি মুসলমান ব্যথিত ও ক্ষুব্ধ। ফ্রান্সকে এহেন জঘন্য কর্মকান্ড বন্ধ করতে বাধ্য করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম ও মহানবী (সা.)এর অবমাননার প্রতিবাদ করতে হবে। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। তা না হলে সারা দুনিয়ার মুসলমানরা রাজপথে নেমে আসবে। বর্তমান পরিস্থিতিতে ফরাসি পণ্য বর্জন করা মুসলমানদের ঈমানী দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

হাটহাজারী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- হেফাজতের শুরা সদস্য মাও. নাছির উদ্দিন মুনির, হাটহাজারী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাও. জাফর আহমদ, হেফাজত হাটহাজারী পৌর সভাপতি মাও. মীর ইদ্রিস, উপজেলা যুগ্ন সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, হাফেজ আলী আকবর, মুহাম্মদ আহসান উল্লাহ, মাও. জাহাঙ্গীর আলম মেহেদী, মাও. মাহমুদ হোসাইন, মাও. শফিউল আলম, মাও. সায়েম উল্লাহ, মাও. কামরুল ইসলাম, মাও. নিজাম সাইয়্যিদ, মাওলানা ইকবাল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net