1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুরাদনগরে পূজায় মোবাইল টিমের দায়িত্বে আনসার ও ভিডিপি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

মুরাদনগরে পূজায় মোবাইল টিমের দায়িত্বে আনসার ও ভিডিপি

আমিনুল হক। বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩১৬ বার

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৩৬ টি পূজা মন্ডবের নিরাপত্তার দায়িত্বে আছে মুরাদনগর উপজেলা আনসার ও ভিডিপির সদস্যরা। গত ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ১৩৬টি পূজা মন্ডবের দায়িত্বে এই প্রথম মোবাইল টিম হিসেবে কাজ করছে মুরাদনগর আনসার ভিডিপির সদস্যরা।

উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা সবুজ দেবনাথ বলেন আমরা মোবাইল টিমের মাধ্যমে এবার পূজামন্ডব নিরাপত্তা দিয়ে যাব।প্রতিটি গ্রুপে ১২ জন আনসার ভিডিপির সদস্য থাকবে।সদস্যরা কোথাও বিশৃঙ্খলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মোবাইল টিম পরিচালনা করবে।

অফিসার সবুজ দেবনাথ আরো বলেন পুলিশ বাহিনী ও অন্যান্য বাহিনির ন্যায় বিগত দিন পূজা মন্ডব যে ভাবে নিরাপত্তা দিয়ে আসছে এবার একটু ভিন্ন ভাবে আনসার ভিডিপি নিরাপত্তা দেবার জন্য মাঠে কাজ করছে।স্মার্ট কার্ডধারী আনসার ও ২১ দিনের অস্ত্র সহ ভিডিপি প্রশিক্ষণ প্রাপ্ত ভিডিপি সদস্য নিয়ে মোবাইল টিম গঠন করে মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানার সব কটি পূজা মন্ডবের নিরাপত্তার স্বার্থে কাজ করছে মুরাদনগর উপজেলা আনসার ও ভিডিপি।

পূজা চলাকালীন সময়ে মুরাদনগর উপজেলার ২২ টি ইউনিয়নে কোথাও প্রতিমা ভাঙন,নৈরাজ্য সৃষ্টি,বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক ভাবে উপজেলা আনসার ভিডিপি অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়।মাস্ক পরিধান করে সামজিক দূরত্ব বজায় রেখে পূজা উপভোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net