1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় নৌকার পথসভা অনুষ্ঠিত! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

শরণখোলায় নৌকার পথসভা অনুষ্ঠিত!

নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩২৬ বার

বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্তর পক্ষে ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যেগে নৌকা মার্কার পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার বিকেল ৪টায় আমড়াগাছিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিম অাকনের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বাসের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাডঃ ভূইয়া হেমায়েত উদ্দিন, এম.এ মতিন আকন, সাবেক সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, সাবেক দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্জ সাইফুল ইসলাম খোকন, অাওয়ামী লীগ নেতা সাবেক ডাকসু সদস্য আব্দুল হক হায়দার।

পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু, সাউথখালী ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজ।

আওয়ামী লীগ প্রার্থী রায়হান উদ্দিন শান্ত বলেন, আমি নির্বাচিত হলে আমার পিতা শরণখোলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন আকনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভোটারদের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net