ঢাকা   ০৩:৪২:০৭ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শরণখোলায় ৩২০ পিচ ইয়াবাসহ আটক ১

নিজস্ব সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪৭৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাটের শরণখোলায় ৩২০ পিচ ইয়াবাসহ রাজ্জাক ফকির (৩৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টার দিকে রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। একাধিক মাদক মামলার আসামী রাজ্জাক ফকির উপজেলার ঝিলবুনিয়া গ্রামের লতিফ ফকিরের ছেলে। ইয়াবাসহ তাকে থানায় হস্তান্তর করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান গনমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে রাজ্জাক ফকিরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে ৩২০ পিচ ইয়াবা পাওয়া যায়। তিনি আরো জানান, রাজ্জাকের বিরুদ্ধে শরণখোলা থানায় ৮টি মাদক মামলা রয়েছে। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও পরে জামিনে বেরিয়ে এসে মাদকের কারবার চালাতে থাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি