1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় চোরের হামলায় যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

সাতকানিয়ায় চোরের হামলায় যুবকের মৃত্যু

মো.ইকবাল হোসেন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৯০ বার

মোটর সাইকেল চোরকে ধরার সময় চোরের রডের আঘাতে নিহত হয়েছেন শফিকুল ইসলাম মিয়া (৩৭) নামের এক যুবক। শনিবার ২৪ অক্টোবর ভোরে উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের আমতল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীহাট-বান্দরবান সড়কের সত্যপীরের দরগা নামক স্থানে এবি কনভেনশন সেন্টার এর মালিকের ভাতিজার মোটরসাইকেল সঙ্গবদ্ধ চোরেরা কেরানীহাট এর দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় লোকজন টের পেয়ে চোরের দলকে ধাওয়া করে ২ জনকে আটক করে।

এসময় তাদের জিজ্ঞাসাবাদ করা কালে পেছন থেকে সঙ্ঘবদ্ধ চোরের দলের অন্য সদস্যরা এসে লোহার রড দিয়ে শফিকুল ইসলামকে সজোরে আঘাত করে। এতে সফিকুল ইসলাম গুরুতর আহত হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। মোটরসাইকেল চুরি ও খুনের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। আশা করি শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনতে পারব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net