1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেটে ময়ূরপঙ্খীর উদ‍্যোগে রক্তদান, বৃক্ষরোপণ, খাদ্য ও সুরক্ষাসামগ্রী প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

সিলেটে ময়ূরপঙ্খীর উদ‍্যোগে রক্তদান, বৃক্ষরোপণ, খাদ্য ও সুরক্ষাসামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ২৮২ বার

ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা (গভঃ রেজিঃ নং : ঢ-০৯৫৮৭) এর উদ্যোগে‍ বিভাগীয় শহর সিলেটে ব্যাপক সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন ময়ূরপঙ্খীর পৃষ্ঠপোষক মোঃ সিদ্দিকুর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন, ভাইস-চেয়ারম্যান সাথী খান, আজীবন সদস্য ও সিলেট শাখার সভাপতি মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার, সদস্য সিপা বেগম, মোঃ কামাল আহমেদ দূর্জয়, শাহ শামীম হাসান প্রমুখ ।

সকালে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সিলেটে ময়ূরপঙ্খীর সামাজিক কার্যক্রমের উদ্বোধন করা হয় ।
এরপর সিলেটের বিভিন্ন এলাকায় করোনা সচেতনতা ও সুরক্ষা কার্যক্রমের আওতায় দিনমজুর, রিক্সা ও অটোরিকশা চালক, পথচারী, ছিন্নমূল, সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের মাঝে সুরক্ষাসামগ্রী (মাস্ক, স্যানিটাইজার) ও সচেতনতামূলক লিফলেট প্রদান করা হয় ।
দুপুরের দিকে চা শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন ।

উল্লেখ্য, করোনাকালিন সময়ে দেশের বিভিন্ন জেলা ও এলাকায় ময়ূরপঙ্খী সংস্থা তাদের মানবিক কর্মকান্ড অব্যাহত রেখেছে ।
এ প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ময়ূরপঙ্খীর মানবিক কাজগুলো দেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ছে । সকলের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় কাজের পরিধি আরো বেগবান হবে বলে আমি বিশ্বাস করি । ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সকল মানবিক ব্যক্তিদের যারা পাশে থেকেছেন ময়ূরপঙ্খীর এবং সিলেটবাসীকে ।

কামরান তালুকদার বলেন, ময়ূরপঙ্খী একটি আন্তর্জাতিক সংগঠন । মানবিক কাজের মাধ্যমে সমাজসেবামূলক কাজ নিয়মিত করে যাচ্ছেন । আমরা অত্যন্ত খুশি সহয় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি ।

বিশেষভাবে উল্লেখ্য, ময়ূরপঙ্খী সংস্থার সামাজিক কাজ সিলেটে নিয়মিত অব্যাহত রাখতে সিলেট জেলা শাখা গঠিত হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net