1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'ইশ, কবে যে যাবো কিশোরগঞ্জের এ সড়কে!' বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

‘ইশ, কবে যে যাবো কিশোরগঞ্জের এ সড়কে!’ বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৭৬ বার

কিশোরগঞ্জ হাওরের জীবনমান পাল্টে দেয়া অলওয়েদার সড়কের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন ঘোষণার পর ভিডিওতে হাওরের বিস্ময় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভিডিও চিত্র দেখানো হয়। এসময় হাওর ও সড়কটির সৌন্দর্য দেখে অভিভূতি হয়ে সরকার প্রধান বলেন, ইশ! কবে যে যাবো। এ সড়কে (দেখতে) কবে যে যাবো।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমার মনটা পড়ে থাকলো। এ সড়ক দিয়ে গাড়িতে কবে যাবো। রাষ্ট্রপতিও চান আমি যেন সরাসরি যাই। আমি যাবো। করোনা পরিস্থিতি উন্নতি হলে এ সড়ক দেখতে যাবো।

ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কটি এখন আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এরইমধ্যে হাওরের নৈসর্গিক রূপ দেখতে দেশের নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসছে মানুষ।

হাওরবেষ্টিত কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম এই ৩ উপজেলার যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল পানি। সময়ের পরিক্রমায় এই হাওরই এখন পর্যটনের নতুন সম্ভাবনা। এই সম্ভাবনা কাজে লাগাতে আর সারা বছর এই ৩টি উপজেলার মধ্যে সড়ক পথে যোগাযোগ চালু রাখতে ৮৭৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০ কিলোমিটার এই সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net