1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে নারী নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে মানব বন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত হাটহাজারী সমিতি ইউএই’র ৮ম বর্ষপূর্তিতে সেলাই মেশিন উপহার পেলো ৪৮ নারী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত  সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত 

ঈদগাঁহতে নারী নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে মানব বন্ধন

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২২৯ বার

ককসবাজার সদরের ঈদগাঁহতে দেশব্যাপী ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১০ অক্টোবর সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ।

সুজন ঈদগাঁহ থানা শাখার সভাপতি মনজুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় আয়োজিত এ মানববন্ধনে ঐক্য ও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুলতান আহমদ, ঈদগাঁহ ডায়াবেটিক কেয়ার সেন্টার এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোঃ ইউসুফ আলী, ঈদগাঁহর কৃতি সন্তান অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদ মহসিন, ঈদগাঁহ ইউনিয়ন পরিষদের এমইউপি নুরজাহান বেগম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁহ থানা শাখার সভাপতি শেফাইল উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কক্সবাজার জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক রাবেয়া খানম, ঈদগাঁহ ভিলেজ ডক্টরস ফোরামের সহ-সভাপতি ডাক্তার রেহেনা আক্তার (কাজল), ইসলামী আলোচক ও খ্যাতিমান বক্তা মাওলানা এনামুল হক ইসলামাবাদী, বৃহত্তর ঈদগাঁহ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, বৃহত্তর ঈদগাঁহ ব্লাড ডোনার এসোসিয়েশন এর আজীবন সদস্য মাহবুবুল আলম মাবু।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন অর্থ সম্পাদক সমাজসেবক আবু তৈয়ব চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শিল্পপতি হুমায়ুন করিম শিকদার ও দপ্তর সম্পাদক সংবাদকর্মী এম, আবু হেনা সাগর।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে মানববন্ধনে অংশ নেন ঈদগাঁহ ইউনিয়ন পরিষদের মেম্বার জান্নাতুল ফেরদৌস, নাপিতখালি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ করিম, মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁহ থানা শাখার সহ-সভাপতি শফিউল আলম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ওসমান গনি।
অনলাইন পত্রিকা এসিবি সংবাদ প্রতিনিধি মুজাম্মেল হক, কক্স টাইম সম্পাদক সায়মন সরওয়ার কায়েম, দেশের নিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, দৈনিক কক্সবাজার বার্তা প্রতিনিধি মিছবাহ উদ্দিন, দৈনিক গণসংযোগ প্রতিনিধি আলা উদ্দিন, সিটিএন টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বজলুর রহমান, দৈনিক গণতদন্ত প্রতিনিধি কাউসার উদ্দিন শরীফ, মাওলানা মনজুর আলম, শাহজাহান মনির কোম্পানি, পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ ইদ্রিস, ব্লাড ডোনার এসোসিয়েশনের এডমিন আরফাত সানি, ইমরান তৌহিদ রানা প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার সদর উপজেলা শাখার সহ অর্থ সম্পাদক মাহমুদুল করিম গুননু, পরিবেশ বিষয়ক সম্পাদক শফিউল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শোয়াইব অংশ নেন।

বক্তারা সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নারী নির্যাতন ও অব্যাহত ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তারা বলেন, একমাত্র ইসলামী এবং ধর্মীয় শিক্ষাই জনগণকে অপকর্ম থেকে বিরত রাখতে পারে।

তাই নিজেদের সচেতনতার পাশাপাশি অন্যদেরকেও এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে। বক্তারা এসব অপকর্মের সাথে জড়িত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net