1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে ডাম্পার-যাত্রীবাহি বাস মুখোমুখি সংঘর্ষে চালক নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

খুটাখালীতে ডাম্পার-যাত্রীবাহি বাস মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সেলিম উদ্দীন, কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৭০ বার

দ্রুতগামী ডাম্পার ও চকরিয়া সার্ভিসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছে। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া না গেলেও নিহত ডাম্পার চালক বাবু পাশ্ববর্তী ডুলাহাজারা ইউনিয়নের বলে জানা গেছে।

এ দুর্ঘটনায় চকরিয়া সার্ভিসের ১২ জন যাত্রী কমবেশি আহত হয়েছে। তাদেরকে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর সোয়া দুইটার সময় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী মইক্ক্যাঘোনা এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার দুপুর সোয়া দুইটার সময় কক্সবাজারমুখী চকরিয়া সার্ভিস (কক্সবাজার জ ১১-০১৬৮) এর সাথে ডুলাহাজারামুখী দ্রুতগামী ডাম্পার( চট্টমেট্রো ন ৯৩২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ডাম্পার চালক বাবুর মৃত্যু ঘটে।

এসময় ভারি বৃষ্টিপাত হওয়ায় উদ্ধার কাজে বিলম্ব ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে প্রেরন করেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্য মুর্শেদুল আলম চৌধুরী দুর্ঘটনায় চালক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, চকরিয়া সার্ভিসের আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও ডাম্পার জদ্ধ করে লাশ ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net